পটুয়াখালী মির্জাগঞ্জের ৫ নং ইউনিয়নে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকরা ইউনিয়ন দক্ষিণ কলাগাছি গ্রামে পরকীয়ার অভিযোগে তসলিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় মোঃ তসলিম, পিতা মকবুল হোসেন খলিফা মঙ্গলবার ১৪ এপ্রিল আনুমানিক রাত দশটা সময় ওই ভুক্তভোগী নারী তার ভাইয়ের সাথে ফোনে কথা বলতে গেলে ঘর থেকে বাহিরে চলে আসে ওই সময় তাসলিম এসে তাকে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে ওই নারী চিৎকার চেঁচামেচি শুনে তার স্বামী ঘটনাস্থানে এসে তসলিম কে আটক করে ভুক্তভোগী ওই নারী জানান দীর্ঘদিন ধরে তসলিম তাকে উত্তপ্ত করে যাচ্ছে। এ সময় ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক তাসলিমকে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন, আবার কেউ বিষয়টি সামাজিকভাবে সমাধানের পক্ষপাতী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন