নওগাঁর মহাদেবপুরে সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ৫৩ তম সাহিত্য- সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ৫৩তম সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে। শনিবার (১৮এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুম এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রভাষক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নাজিমুদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাজকিয়া জান্নাত, ইসরাত জাহান, সাইমা আনিলা, তাহসীনা নাজনীন তুবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, প্রভাষক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান প্রমুখ। এ সময় মানপত্র পাঠ করেন, সুচনা সাহা শ্রুতি। শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল বিদ্যালয় প্রাঙ্গনে ফলের চারা রোপন করেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার