অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ!

অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসব হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো.আখতারুজ্জামান মিয়া এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীসহ সকল সরকারি দপ্তর প্রধান, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান