রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ৩ জাতের বোরো ধান
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ৩ জাতের বোরো ধান। বিএলবি নেক ব্লাস্ট রোগ সহনশীল। বন্যা আসার আগেই এই ধান আগাম কর্তন করা হয়। স্বল্প খরচে অল্প সময়ে এই ব্রি হাইব্রিড ৩ জাতের ধান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে কৃষকদের ধানের বীজ সরবরাহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। রংপুর থেকে আতিকুর রহমান রাসেল এর তথ্য চিত্রে ডেক্স রিপোর্ট !
আপসঃ
রংপুরে জমির উর্বরতা অনেক ভালো। উঁচু নিচু জমিতে ব্রি হাইব্রিড ৩ ধানের চাষাবাদ ভালো হয়। বন্যা আসার আগে আগাম জাতের এই ধান কর্তন করা হয়। মাত্র ১৪০ থেকে ১৪৫ দিনের বোরো মৌসুমের উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ধান-৩ জীবনকাল। সহনশীল ব্রি হাইব্রিড ৩ জাতের বোরো ধান চাষাবাদে দিন দিন আগ্রহ হচ্ছে চাষিরা।
আপসঃ
বাংলাদেশ ধান গবেষণা আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে ও পীরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় “অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন,গবেষণা ও আধুনিকায়ন” প্রকল্পের অর্থায়নে আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার আদম সবুজ পাড়া এলাকায় এই জাতিটির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ধান গবেষণা বিভাগ থেকে জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে কৃষকদের ধানের বীজ সরবরাহ করা হয়। উচ্চ ফলনশীল এই ধান প্রতি বিঘা ২৭ থেকে ২৮ মন ধান ফলন হয়। রংপুর অঞ্চল,বিশেষ করে পীরগাছার মতো স্থানগুলোতে বোরো ধান চাষাবাদে লক্ষ্যমাত্রা পূরণ এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। শতকে এক মনের বেশি হয়েছে এই ধান। আগামীতেও এই ধান আবার চাষাবাদ করব। স্বল্প খরচে অল্প সময়ে এই ধান চাষাবাদ করলে আমরা কৃষকরা বেশি লাভবান হবো।
কৃষক ভক্সপপঃ
সটঃ কৃষক আব্দুর রহমান রাসেল
নতুন জাতের এই ধান চাষের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি এই কর্মকর্তা।
সটঃ মো: রব্বানী ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পীরগাছা রংপুর।
এই বোরো মৌসুমে তিনটি হাইব্রিড ধান আছে প্রদর্শনী দিয়েছিলাম। ব্রি হাইব্রিড ধান ৩, ৫ ৮। প্রদর্শনী বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করেছি।
ব্রি হাইব্রিড ৩ ধান চার পাঁচ বছর থেকে
প্রদর্শনী দিচ্ছি রংপুর বিভাগের প্রতিটি জায়গায়। এবং কৃষক পর্যায়ে এটি ভালো গ্রহণ করেছে। বলে জানালের এই কর্মকর্তা।
সটঃ ড.মোঃ রকিবুল হাসান,প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রংপুর
পে অফঃ
উল্লেখ্য যে,চলতি মৌসুমে রংপুর বিভাগের বোরো ধান প্রায় ১২ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে এক হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ৩ ধানের চাষাবাদ হয়েছে। গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ২০০৯ সালে ব্রি হাইব্রিড ৩ ধান অবমুক্ত করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান