মনোহরদী-বেলাববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,মঞ্জুরুল মজিদ মাহমূদ সা,দী

মনোহরদী-বেলাববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,মঞ্জুরুল মজিদ মাহমূদ সা,দী
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
 

বুধবার( ১০ এপ্রিল)নরসিংদী জেলাধীন মনোহরদী-বেলাব উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও  নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে নির্বাচিত সাংসদ সদস্য,মাননীয় শিল্পমন্ত্রী,এডভোকেট নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি মহোদয়ের পক্ষ থেকে মনোহরদী-বেলাববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সু-যোগ্য সন্তান,যুব সমাজের আইকন,মানবতার ফেরীওয়ালা,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জনাব মঞ্জুরুল মজিদ মাহমূদ সা,দী।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,সকল ভেদাভেদ ভূলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য, ভালোবাসা,মিলনের দিন পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত।এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভূলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।তিনি আরো বলেন, ঈদ অঙ্গীকারের ও উৎসব।আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়,অবিচার,ঘৃণা,বিদ্বেষ, হিংসা,হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার হ্রাস টেনে ধরবে ঈদ।

ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে,তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ  ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান।নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে।তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ,শান্তি, সমৃদ্ধি,ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।

সবশেষে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও শিল্পমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মনোহরদী-বেলাব উপজেলার সর্বস্তরের জনগণসহ সকল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম