সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
জামালগঞ্জে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ কর্মশালা
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিম। বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবিএম শফিকুল হায়দার, যুগ্ম সচিব ও (আইএমইডি) পরিচালক পুলক কান্তি বড়ুয়া, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
অন্যদের মাঝে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ সিএনআরএস ফোকাল পারসন ইয়াহহিয়া সাজ্জাদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
কর্মশালার প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিম ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জামালগঞ্জ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময়ের স্মৃতিচারণ করেন বক্তাগণ।