ঠাকুরগাঁওয়ে তীব্রতাপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

ঠাকুরগাঁওয়ে তীব্রতাপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

গতকাল ২১ এপ্রিল (রবিবার) ঠাকুরগাঁওয়ে বেলা ১২টাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রী সেলসিয়াছ। যা গত কয়েক দিন থেকে তাপমাত্রা উঠা নামা করতেছে ৩৫ থেকে ৪০ডিগ্ৰী সেলসিয়াসে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে ঠাকুরগাঁও জনজীবন। তীব্র রোদের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই রোদে কাজ করতে কষ্ট হচ্ছে নিম্ন আয়ের মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না লোকজন। রিকশা চালক সিরাজুল ইসলাম বলেন এই রোদের কারণে রাস্তায় লোকজন কম বের হচ্ছে,ফলে আমরা যাত্রী পাচ্ছি না। ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে হচ্ছে। দিনমজুর সাকিব বলেন রোদের কারণে গত কয়েক দিন থেকে কাজ করতে পারছি না। কাজ করতে খুব কষ্ট হচ্ছে।

এই দিকে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই । গরমের কারণে ডাইরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রোগিরা। বিভিন্ন চিকিৎসক পরমর্শ দিচ্ছেন গরমে প্রচুর পরিমাণে পানি পান করতে। এবং রোদের মধ্যে বের না হতে। গতকাল সারাদেশে হিটস্ট্রোকে মারা গেছেন ৬ জন। রোদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ফসলের জমি। ঠাকুরগাঁও গত ২০দিনে বৃষ্টি দেখা যায় নি। পানির স্তর নিচে নেমে যাওয়াই বিভিন্ন জায়গায় টিউবলে বা বডিংয়ে পানি উঠতেছে না। ফসলের জমিতে সেচ দিতে হচ্ছে কষ্ট করে। এই রোদের তীব্রতা আরোও কয়েকদিন অব্যহত থাকবে।বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে তিনদিনের জন্য হিট এলাট জারী । স্কুল কলেজ ৭দিনের জন্য বন্ধ ঘোষণা।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম