কক্সবাজারে সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া
কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে মেম্বার প্রার্থী আহত
কক্সবাজারে সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক মেম্বার প্রার্থী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। আহত রেজাউল করিম পিএমখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল দুর্বৃত্ত অতর্কিত ওই প্রার্থীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত রেজাউলকে কক্সবাজার সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি