নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ মে ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন, থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে চোরাচালান, গুম, খুন ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি