সেবা'র হাত ফাউন্ডেশনে এর পক্ষ থেকে রাণীর বন্দরে শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে গত ০৯ জুলাই রোজ মঙ্গলবার দিনাজপুর চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ১০০+ গাছের চারা বিতরণ ও রোপণ করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, রানীরবন্দর ব্লাড ডোনেশন গ্রুপের সম্পাদক মোঃ আল-আমীন,সদস্য সচিব শাহিন,সিনিয়র সদস্য আতিউর রহমান, ও ফরিদুল। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান