টেকনাফের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কাজী নুরীর লাইসেন্স বাতিলাদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্ট
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের ১ নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের নিকাহ্ও তালাক রেজিস্ট্রার কাজী আখতার কামাল নুরীর লাইসেন্স বাতিলাদেশ বহাল রেখেছে মহামান্য সুপ্রিমকোর্ট। বিশেষ সূত্রে জানা যায়, হোয়াইকং ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার মুঃ আখতার কামাল নূরীর লাইসেন্স বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৭ এর ০২/০৬/২০২৪ খ্রি,তারিখের ১০,০০,০০০০,১৩১,১১,১০৩,৭৮(১)-
গত ০৩/০৭/২০২৪ তারিখ মন্ত্রণালয়ের উক্ত স্মারকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের ৮২৪৪/২৪ নং মামলায় কাজী আখতার কামাল নূরী ছয় মাসের স্থগিতাদেশ পায়।গত ২৮/০৭/২০২৪ উক্ত হাইকোর্টের আদেশটি মহামান্য সুপ্রিম কোর্টে CP ২৪৬১/২৪ নং মামলায় পুনরায় স্থগিত হয়ে গেলে আখতার কামাল নূরীর লাইসেন্স বাতিলই রয়ে যায়। যার ফলশ্রুতিতে ২নং হ্নীলা ইউনিয়নের নিকাহ্ও তালাক রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল হক হ্নীলা ইউনিয়নে দায়িত্ব পালনের ১নং হোয়াইকং ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বেও বহাল রয়েছেন বলে সংবাদমাধ্যম কে নিশ্চিত করেছেন।
যার কারণে লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে ওরিআমগাছতলা কাজী অফিসের নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রেশন ও নকল সরবরাহের সমস্ত অধিকার খর্ব হয়ে গেছে। এমতাবস্থায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের যে কোন স্থানে বাতিলাদেশ বহাল থাকা কাজী আখতার কামাল নুরীর নিয়োগকৃত এজেন্টদের কাছ থেকে কোনধরনের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কার্যসম্পাদন না করার অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক