বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নরসিংদী প্রেস ক্লাবে কর্মসূচী ঘোষণা করলো
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলা সমন্বয়কদের একটি ছাত্র প্রতিনিধি দল শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের আগামী কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীগুলো হলো; সপ্তাহের প্রতি রবিবার এক দিনের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, অনির্দিষ্ট কালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা, নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে, শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। জুরুরী সেবা যেমন হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে, নরসিংদী সকল পরিবহন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
এছাড়া, সমন্বয়করা বলেন, আমরা নরসিংদীতে ইমারজেন্সি মেডিকেল টিম গঠন করছি। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। সমন্বয়কদের মধ্যে শাহজালাল রহমতুল্লা পরবর্তী কর্মসূচী পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন আলভী খান, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ফয়েজ, আব্দুল্লাহ আল মারুফ, সাজিম ফরাজি প্রমুখ সমন্বয়কারী।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন