বালিয়াকান্দি থানা পুলিশের সাথে বিএনপি নেতাদের মতবিনিময়

বালিয়াকান্দি থানা পুলিশের সাথে  বিএনপি নেতাদের মতবিনিময়
ছবি: মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

বালিয়াকান্দি থানা পুলিশের সাথে বিএনপি নেতারা মতবিনিময় করেছেন। কাজে যোগ দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি থানায় যান রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের কক্ষে থানার এসআই রাজীবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।


জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ায় তাদের ধন্যবাদ। আমরা আপনাদের কাজে সার্বিক সহযোগিতা করবো। আর যে সকল মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে তা থেকে সুষ্টু তদন্ত পূর্বক অব্যাহতি প্রদান করবেন। আর কেউ যেন মিথ্যা অভিযোগে হয়রানীর শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা