নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৃহস্পতিবার ১৫ই আগস্ট বিকাল ৪ টার সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন বিএনপি অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শুরু হয় বাইশারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বাজারের অলি গলি প্রদক্ষিণ করে আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়, মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ (পুতন) সঞ্চালনায় বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল করিম (বান্টু) এসময় বক্তব্য রাখেন বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল ও সাধারণ জনগনের, একমাত্র দাবি স্বৈরাচারী সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে গণ–অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং স্বৈরাচার শেখ হাসিনাকে আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত সভা সম্পন্ন হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি