জৈনা হতে কাওরাইদ সংযোগ সড়কে বেইলি ব্রিজের পাটাতন খুলে যোগাযোগ বন্ধ!

জৈনা হতে কাওরাইদ সংযোগ সড়কে বেইলি ব্রিজের পাটাতন খুলে যোগাযোগ বন্ধ!
ছবি: এস.আর.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার হইতে কাওরাইদ আঞ্চলিক  সড়কের সোনাব চৌধুরী ঘাট এলাকায় বেইলি ব্রিজের পাটাতন খুলে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এ রকিবুল আহসান দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।

এদিকে মাটিকাটা নদীর ওপর বেইলি ব্রিজটির পাটাতন  বালু বাহি ড্রাম ট্রাক রাতে যখন ব্রিজটি পার হওয়ার সময় খুলে যায়, তখনই বালুবোঝাই একটি ডাম্পট্রাক মাঝ বরাবর আটকে যায়। বেলা  ১০ টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ট্রাক থেকে বালু খালাস করে নদীতে ফেলা হচ্ছে। ট্রাকের পেছনের ও সামনের একপাশের দুটি চাকার নিচে দুটি লোহার পাটাতন খুলে ঝুলে আছে। চাকাগুলো পাটাতনের নিচের লোহার কাঠামোয় ঝুঁকিপূর্ণভাবে আটকে আছে। ওই সড়কে চলাচল করা যানবাহনগুলো চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে।


স্থানীয় বাসিন্দা মো. কামরুল চৌধুরী  বলেন, রাত পৌনে ৮টার দিকে একটি বালু বর্তি ডাম্পট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। মাঝ বরাবর পৌঁছালে হঠাৎ বিকট শব্দে একটি পাটাতন খুলে যায়। মুহূর্তের মধ্যে পাশের আরও একটি পাটাতন কাঠামো থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাকের চাকা দুটো কোনো রকমে ব্রিজের স্টিলের তৈরি কাঠামোয় আটকে থাকে। তিনি আরও জানান, ঝুঁকি নিয়ে কিছু পথচারী পায়ে হেঁটে চলাচল করছে।
 
একই গ্রামের বাসিন্দা ও দোকান দার  রতন মিয়া জানান, ব্রিজটি ১৯৯৬ সালে নির্মাণ করা হয়। এর আগে বহু বার এমন ঘঠনা গটেছে সর্বশেষ  গত ৪ জানুয়ারি এই ব্রিজের একটি পাটাতন খুলে গিয়েছিল। তখন দুই দিন সড়কযোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বেইলি ব্রিজটি গত ২৭ বছরে বহুবার ভেঙেছে। দুর্ঘটনা ঘটলে শুধু অস্থায়ী সমাধান করা হয়, স্থায়ীভাবে সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয় না।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এ রকিবুল আহসান  বলেন, ঘটনাটি শুনেছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব।

তিনি আরও বলেন, ঐখানে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের জন্য সময় লাগলেও সমস্যার স্থায়ী সমাধান হবে।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )