নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে হত্যা
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর সদর উপজেলায় মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। লিজন জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন। শনিবার রাত ১২টায় পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানান,লিজন একটি ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন,লিজন মোল্লাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।’সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে জানা যায়নি। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম