প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত!

প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত!
ছবি: এম.এস.এ

বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধে সৌদি প্রবাসীর স্ত্রী কে মারপিট, থানায় অভিযোগ। জানা যায়, গত কাল ০৯ সেপ্টেম্বর উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের চকগোপাল মাঝপাড়া গ্রামে সৌদি প্রবাসী গাজীউল ইসলাম এর স্ত্রী নূরানী বেগম (৩৫) এর সাথে তার দেবর সাজু মিয়া (৩০) এর সাথে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উভয়ের মধ্যে বাক বিতন্ডতার একপর্যায়ে দেবর সাজু মিয়া লাঠিদ্বারা প্রবাসীর স্ত্রীকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। বর্তমানে প্রবাসীর স্ত্রী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী নূরানী বেগম বলেন, আমাদের দখলীয় ৬ শতক জায়গা আমার দেবর জোরপূর্বক ভাবে দখল করতে চায়। আমি বাঁধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/মোঃ সাহান আলী