ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী কুমার পুর উচ্চ বিদ্যালয় মাঠে ,আজ ৭ সেপ্টেম্বর রোজ (শনিবার) বিকাল ৩টাই, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের কে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা । সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আবু হানিফা সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন ভূল্লী থানা শাখা ঠাকুরগাঁও। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক , মাওলানা এ বি এম জাকারিয়া। গণসমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও কেন্দ্রীয় সূরার সদস্য বাংলাদেশ ইসলামী আন্দোলন।
দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মুনতাসির আহমদ। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাফিজ উদ্দিন। সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁ জেলা শাখা।
গণসমাবেশে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে এবিএম জাকারিয়া বলেন বাংলাদেশে দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আসন্ন সংসদ নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করা দাবি জানান। এবং বলেন বাংলাদেশের কোন মসজিদের পাহারা দিতে হয় না তো হিন্দুদের মন্দিরে কেন পাহারা দিতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। এবং সাথে সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং আরো বলেন আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হবে। বাংলাদেশ চলবে ইসলামীক নিয়ম অনুযায়ী।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম