শ্রীপুরে বাবা- মায়ের সাথে ঘুমিয়ে থাকা শিশু কে' গলা কেটে হত্যা করার চেষ্টা!
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এ কেমন বর্বরতা! এ কেমন হিংস্রতা!
বাবা- মায়ের সাথে ঘুমিয়ে থাকা শিশু কে' গলা কেটে হত্যা করার চেষ্টা!
ঘটনাটি ঘটেছে কেওয়া পশ্চিম খন্ড, শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে।প্রতিদিনের মতো বাবা মায়ের সাথে ঘুমাচ্ছিলো। তিন বছরের শিশু ছাইম(৩) হঠাৎ রাত ১টার সময় চিৎকার করে উঠে। আতংকিত চিৎকারে ঘুম ভাঙ্গে বাবা মায়ের।
বাবা মোঃ মেহেদী হাছান (ফালান) দেখে তার আদরের সন্তানের গলা কাটা, রক্ত ঝরছে!
তৎক্ষনাৎ ছাইমকে মাওনা চৌরাস্তা আল হেরা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।
মেহেদী হাছান (ফালানের) বরাত দিয়ে জানা যায় - রাতের অন্ধকারে কে বা কাঁহারা জানালা দিয়ে তার শিশুর গলা কেটে চলে গেছে!
এনিয়ে এলাকায় ভিন্নরকম এক অবস্থা বিরাজ করছে!
প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )