কেশবপুরে বিএনপি নেতা আজাদের পূজা মন্ডপ পরিদর্শন

কেশবপুরে বিএনপি নেতা আজাদের পূজা মন্ডপ পরিদর্শন
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বুধবার (৯ অক্টোবর২৪) সন্ধ্যায় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার কেশবপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ, হরিতলা সম্প্রতি মন্দির পূজা মন্ডপ, কেশবপুর পূরাতন বাসস্ট্যান্ডে বাবুর বাড়ি পূজা মন্ডপ ও শ্রীগঞ্জ মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ