রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধীঃ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় চত্বরে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় সকাল ১০ টা হতে কার্যক্রম শুরু হয় । শুরুতেই আসন গ্রহণ করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবু হাসনাৎ মোঃ এহ্সানুল খান, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক পশ্চিম অঞ্চল খাদিমুল হক, জেনারেল ম্যানেজার অতিরিক্ত দায়িত্ব আঃ রব, সহ-সভাপতি ও মহিলা পরিচালক প্রভাতী রাণী দাস, কোষাধাক্ষ নূরজাহান বেগম, ১নং এলাকা পরিচালক ছালাম আল মাসুদ, ৪নং এলাকা পরিচালক জাহিদুর রহিম মোল্লা, ৫নং এলাকা পরিচালক মোঃ নূরুজ্জামান চাঁদ, ৬নং এলাকা পরিচালক দীজেন্দ্র নাথ দাস, ৭নং এলাকা পরিচালক মোঃ আঃ লতিফ বিশ্বাস।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবু হাসনাৎ মোঃ এহ্সানুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যক্রম শুরুর অনুমতি ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় চেয়ারম্যানের বাণী পাঠ, সভাপতির বাণী পাঠ শেষে কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, ৩ নং এলাকার নতুন পরিচালক মাসুদ মন্ডলকে বরণ, নির্বাচিত সদস্য ও লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে নতুন পরিচালনা পর্যদ গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন আরিফুর রহমান, সম্পাদক নুর জাহান বেগম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা