নরসিংদীর বেলাবতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলাব থানা শাখার
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
রবিবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকালঃ-৪ ঘটিকায় নরসিংদীর বেলাব উপজেলার রাধাখালী বাজার সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলাব থানা শাখার সভাপতি মুহাম্মদ সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানজিদ আহম্মেদ এর সঞ্চালনায় থানা সম্মেলন-২০২৪ অনুুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক,মুহাম্মদ সাজেদুল্লাহ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংখ্যালঘু ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক,মুহাম্মদ সাদেক মিয়া।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক,মোঃআতিকুর রহমান।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মুহাম্মদ সজিব রায়হান,বিভিন্ন থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং ২য় অধিবেশনে প্রধান বক্তা পূর্ববর্তী সেশনের কমিটি বিলুপ্তি করে মুহাম্মদ সোহাগ মিয়া-সভাপতি,মুহাম্মদ সানজিদ আহমেদ-সহ-সভাপতি এবং মোঃ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সেশনের নব-গঠিত কমিটি ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃএমরুল ইসলাম