বদলগাছীতে পলিথিন নিষিদ্ধের সর্তকতামূলক লিফলেট বিতরণ
দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
বদলগাছীতে পলিথিন নিষিদ্ধের সর্তকতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। জানা যায়, নওগাঁর বদলগাছীতে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় পলিথিন নিষিদ্ধের সর্তকতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে ০১ নভেম্বর ২০২৪ হতে অভিযান পরিচালিত হবে।
সূত্রে আরও জানা গেছে, প্লাস্টিক দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি। এই স্লোগান কে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর সারাদেশ ব্যাপী নিমোক্ত কর্মসূচী গ্রহন করেছে। পলিথিন/পলিপ্রপাইলিন এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন/বাজারজাতকরণ/ব্যবহার আইনত নিষিদ্ধ।
• এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ০১ নভেম্বর ২০২৪ হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে।
• নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের পরিবর্তে কাপড়। কাগজ। পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ। ধারক/ মোড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
• সকল ব্যবসায়ী/দোকান মালিক/বিক্রেতাকে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পন্য সরবরাহ না করার জন্য অনুরোধ করা হলো।
• সর্বসাধারণকে পলিথিন/পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার/বহন না করার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্লাস্টিক দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি। এই স্লোগান কে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর সারাদেশ ব্যাপী কিছু কর্মসূচী গ্রহন করেছে। বদলগাছী উপজেলা ও এই আওতার বাহিরে নয়। আজ সর্তক করা হলো। আগামীকাল থেকে পলিথিন ব্যবহার কারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু