পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি নেতার নিঃশর্ত মুক্তি চায়।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী'র নিঃশর্ত মুক্তি চায় জাতীয়তা বাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও সর্বসাধারণ। গোয়েন্দা তথ্যের ভিওিতে গত ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী জাহাঙ্গীর হোসাইন ফরাজীর বাসায় অভিজান চালায় এবং অভিজানে পিস্তল ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করে সাথে সাথে তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করে। এদিকে তার পরিবার এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মী ও সাধারণ মানুষ বলছেন এটা ষড়যন্ত্রমুলক ঘটনা এবং বিএনপির মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিঃশর্ত মুক্তি চেয়ে ব্যানার ফেসটুন দিয়ে মির্জাগঞ্জের সর্বত্র ছড়িয়ে তারা প্রতিবাদ নিঃশর্ত মুক্তি চায়। এবং সকল ষড়যন্ত্র থেকে জাহাঙ্গীর হোসাইন ফরাজী'র মুক্তি চায়। সাধারণ থেকে নেতা পর্যায়ে সকলের এক কথা জাহাঙ্গীর হোসাইন ফরাজী ব্যাক্তি ভালো তাকে দেওয়া সকল মিথ্যা ষড়যন্ত্র মামলা হামলা থেকে রেহাই দেওয়া হোক।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন