মির্জাগঞ্জে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর আয়োজনে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর ( বৃহস্পতিবার) সুবিদখালী তিন রাস্তার মোড় আবু হাম্মাদ জামে মসজিদে পটুয়াখালী জেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মেহমানদের নিয়ে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াদ অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে থাকেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পটুয়াখালী জেলা, হযরত মাওলানা ফেরদাউস খান সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পটুয়াখালী জেলা, হযরত মাওলানা সাইফুল ইসলাম আলিয়া মাদ্রাসা সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পটুয়াখালী জেলা, সভাপতিত্ব করেন মাওলানা আবদুল মান্নান সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মির্জাগঞ্জ উপজেলা, মাওলানা ফোরকানুল আলম সাহেব প্রমুখ উপস্থিত থাকেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল আলেম ওলামা। তারবিয়াত দেন সকলের উদ্দেশ্য প্রধান অতিথি বৃন্দ দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মির্জাগঞ্জ উপজেলার উপজেলা ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত এর সম্মাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন