নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অভিযানে সীমান্ত দিয়ে পাচারের কালে সার ও কোমল পানীয় জব্দ!

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অভিযানে সীমান্ত দিয়ে পাচারের কালে সার ও কোমল পানীয় জব্দ!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বালুর মাঠ নামক স্থান থেকে অবৈধ ভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন ইউরিয়া সার,ড্যাপ সার,কোমল পানীয় গিয়ার, প্রান লিচি,প্রান আপ জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫ টার সময় নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র একটি বিশেষ টহল দল বিজিবির অধীনস্থ বিওপির টহল দলের দায়িত্ব পূর্ণ লেম্বুছড়ি বিওপির টহল দল বিপি ৫০/১এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে আনুমানিক ১.৫ কিঃমিঃ দক্ষিণ দিকে বালুর মাঠ নামক স্থান থেকে বিজিবি গোপন সংবাদে অভিযান চালিয়ে মালিক বিহীন বাংলাদেশী বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল, ড্যাপ সার ১০০ কেজি,ইউরিয়া সার ৫০ কেজি,প্রান লিচির বোতল ৪৮টি, প্রান আপ এর বোতল ২৪টি,কোমল পানীয় গিয়ার ২৪টি। উল্লেখিত পণ্য গুলি বিজিবি অভিযানে জব্দ করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন, লেমুছড়ির বালুর মাঠে মালিক বিহীন উদ্বারকৃত সার,পানীয়,কোমল পানীয় গুলি বিজিবি হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত মালামাল গুলি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি চলছে বলেও জানান। এছাড়া তিনি আরো জানান, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি