নওগাঁর ঐতিহ্যবাহী হিন্দু বাঘার মেলা পরিদর্শন করেন এমপি সৌরেন

নওগাঁর ঐতিহ্যবাহী হিন্দু বাঘার মেলা পরিদর্শন করেন এমপি সৌরেন
ছবি: মোঃ রমজান হোসেন

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন ভীমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হিন্দু বাঘার মেলা পরিদর্শন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কায্য নির্বাহী সদস্য এবং ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি সংসদ সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।

আজ মঙ্গলবার বৈকালে মেলা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র,উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন বকুল,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন সজিব,উত্তর গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ

এমপি সৌরেন পুরো মেলার মাঠ,ধাম,মন্দির পরিদর্শন করেন এবং সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা করার নির্দেশনা প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন