নিজ হাতে কোরআন লেখেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ক্ষুদে এই স্কুলছাত্রী।

নিজ হাতে কোরআন লেখেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ক্ষুদে এই স্কুলছাত্রী।
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে মিলল বিরল এক প্রতিভার সন্ধান। কোনোরকম পূর্ব-তালিম ছাড়াই নবম শ্রেণির স্কুলছাত্রী সোমা আক্তার হাতে কলমে লিখতে পারেন গোটা একটা কুরআন শরীফ। তাঁর তথ্যমতে, প্রথমে এ কাজে তার সময় লেগেছে আটমাস। পড়াশোনা বাইরে অবসর সময় পেলেই লিখতে বসে যান। দেশের বেশকিছু জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে চিরিরবন্দর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ ছাত্রীর খবর। তাঁর হাতে লেখা কুরআনের ছয় কপি অর্ডার করে নেয়া হয়েছে সৌদি আরব থেকেও। পরিবারের তথ্য অনুযায়ী, সোমা সাধারণ শিশুদের মতোই আরবি শিক্ষা করেছে। আলাদা করে সে কুরআন লেখার কোনো প্রশিক্ষণ নেয়নি। আগে ছোট ছোট সূরা লিখতো, পরে এক চাচাতো ভাইয়ের পরামর্শে শুরু করে কুরআন লেখা। শুরুতে কিছু ভুল হলেও স্থানীয় মৌলভী তা ঠিক করে দেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান