সংবাদকর্মীর তুমি যুগের প্রহরী
কাব্যঃ সংবাদকর্মীর তুমি যুগের প্রহরী
লেখকঃ মোঃ আবদুল্লাহ
তোমাকে দেখা যায় ভোরের আলোয়,
গ্রাম বাংলার পথে,
ক্যামেরার ফ্রেমে বাঁধা তোমার জীবন,
কলমে লিখো তুমি এক অসমাপ্ত রক্তচিঠি।
কখনো ধূলিমাখা রাস্তায়,
তোমার প্রশ্নে কাঁপে প্রাসাদের দেয়াল,
তোমার শব্দে জাগে জনতার আশা,
তবু তুমি নীরবে বয়ে চলো হৃদয়ের বোঝা।
শব্দের খোঁজে তুমি ছুটে চলো,
তোমার পেছনে ছায়া নামে ভয় আর হুমকি,
তবু থামো না, পিছু ফিরে চাও না,
তোমার পথেই বেঁচে থাকে সত্যের বীজ।
তুমি এক সুরক্ষিত আলো,
অন্ধকারে পথ দেখানো দীপশিখা,
সংবাদকর্মী, তুমি যুগের প্রহরী,
তোমার কণ্ঠে বাজে ভবিষ্যতের সঙ্গীত।
মোঃ আবদুল্লাহ
জাতীয় দৈনিক জবাবদিহি
বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি
বুড়িচং প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ