শিবপুরে প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তি প্রত্যয়ন পত্র বিতরন

শিবপুরে প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্তি প্রত্যয়ন পত্র বিতরন
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম লিপি এবং ছাদিয়া আফরিন দিপার আন্তরিকতায় ১ইং রবিবার,৪+ এবং ২ইং ডিসেম্বর সোমবার প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী এবং সম্মানিত মায়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপ্তি প্রত্যয়ন পত্র বিতরণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি ছিল দৃশ্যমান প্রানবন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বি এন পির যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধাভাজন আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার , বিশেষ ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও ফোনে যোগাযোগ করে শিশুদের উৎসাহ প্রদান করেছেন আরেকজন শিক্ষাবিদ শিবপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার,উপস্থিত থেকে শিশুদের উজ্জীবিত রেখেছেন, নূর উদ্দিন মো: আলমগীর স্যার,প্রধান শিক্ষক,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,ইউ আরসি ইন্সট্রাক্টর, ইমরান হাসান ভূইয়া স্যার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বীনা রানী সরকার এবং জিয়াছমিন বেগম,এডহক কমিটির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন,বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, মাহফুজুল হক টুটুল সহ অভিভাবক মন্ডলী। প্রধান অতিথি সহ উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত আলোচনায় শিশুদের আকৃষ্ট করেছে অনেক বেশি।অনুষ্ঠান শেষে ছিল কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন