ঝাটরার পীর ও বকুলতলীর পীরের আগমন মির্জাগঞ্জে।

ঝাটরার পীর ও বকুলতলীর পীরের  আগমন মির্জাগঞ্জে।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার পার্শ্ববর্তী থানা ও উপজেলা মির্জাগঞ্জে একই সাথে ছোট বিঘাই দরবার ঝাটরা দুমকির পীর ও বরগুনা বকুলতলির পীরসাহেব একই স্টেজে ইসলামি জলসা মাহফিল করেন। ০১ ডিসেম্বর (রবিবার)  বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক আলোচনা করে মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ দরবারের পাশে আঃ মজিদ প্যাদার বাড়িতে। আঃ মজিদ প্যাদার সভাপতিত্বে একটি ইসলামি জলসা ও মাহফিল এর আয়োজন করেন উপস্থিত থাকেন দেশ বরেন্য ওলামায় কেরাম তলবে ইলম প্রধান অতিথি হিসেবে থাকেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আনছার উল্লাহ আনছারি সাবেক ইমাম ও খতিব মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদ, পীর সাহেব ছোট বিঘাই ঝাটরা দুমকি,প্রধান মেহমান শায়েখ আবদুল হামিদ পীর সাহেব বকুল তলী দরবার শরীফ।  দুই পীরের ইসলামি আলোচনা কুরআন হাদিস অনুযায়ী করে এবং স্রোতাদের মন জয় করে নেন জলসা মাহফিল মোনাজাত এর মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন