নরসিংদীর রায়পুরায় বিজয় দিবস,শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস ২০২৪ইং যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ইং ডিসেম্বর বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ আব্দুল জব্বার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।সহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ এবং বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী ১০ইং ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস, ১৪ ইং ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ইং ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন