পাবনায় সরকারি রাস্তা দখল ও ঘর ভেঙে প্রাচীর নির্মান

পাবনায় সরকারি রাস্তা দখল ও ঘর ভেঙে প্রাচীর নির্মান
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনায় পূর্ব শত্রুতার জেরে সরকারি রাস্তায় প্রাচীর দিয়ে ঘিরে কয়েকটি পরিবার কে বসত বাড়ি থেকে বের হতে বাঁধ্য করার অভিযোগ উঠেছে, ঘটনাটি পাবনা সদর উপজেলার হেমায়েত পুর ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামে। ভুক্তভোগী পরিবার পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগের বিবরণে জানা যায় মোঃ মজিবর রহমান(৫৩) পিতা মৃত আকুব্বর শেখ গ্রাম পাটকিয়াবাড়ী পাবনা সদর দীর্ঘদিন যাবৎ যাতায়াতের রাস্তা ব্যবহার করে আসছেন যা সরকারি ম্যাপে সরকারি রাস্তা বলে গণ্য কিন্তু গত কয়েকদিন আগে হটাৎ করে পাশের বাড়ির বিবাদী মোঃ বিশাল হোসেন(২৫) পিতা মোঃ আনোয়ার হোসেন ও মোছাঃ নার্গিস পারভীন স্বামী মোঃ আনোয়ার হোসেন নিজেদের জায়গা দাবী করে জোর পূর্বক প্রাচীর নির্মান করতে তারা একটি পাকা বসত ঘর ভেঙে ফেলেন। মজিবরের পরিবার ও পাশের কয়েকটি বাড়ির লোকজন যাদের পথ বন্ধ হয়েছে তারা বাঁধা দিতে আসলে বিশাল ও তার পরিবার এর লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়। তারা এলাকাবাসীদের পরামর্শে আইনের আশ্রয়ের জন্য সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে একজন এসআই দায়িত্ব পেয়ে কাজ বন্ধ করে দিলে পরের দিন পূনরায় কাজ শুরু করেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা অনুসন্ধান গেলে প্রতিবেশীরা বলেন আমরা জন্মের পর থেকে দেখছি এই কয়েকটি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এটা সরকারি ম্যাপে উঠে গিয়েছে। এরা পূর্ব শত্রুতার জেরে মাঝে মাঝে ঝামেলা করতো এমন কি মারধর ও করেছে মজিবরের পরিবারকে। এলাকাবাসী বলেন এই সরকারি রাস্তা প্রাচীর দিয়ে আটকে দিচ্ছে এটা খুবই দুঃখজনক। এরই মাঝে গণমাধ্যম কর্মীদের উপস্হিতি বুঝতে পেরে, বিশালের পরিবার, তার লোকজন ও এলাকার কিছু অসাধু লোকদের মোবাইল ফোনে ডেকে এনে গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে ছবি ও ভিডিও করতে গেলে সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে খারাপ আচরন করেন। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিকেরা দ্রুত চলে আসেন। ভুক্তভোগী পরিবার ও মজিবর এর সাথে কথা বলতে গেলে তারা বলেন এই রাস্তা দিয়ে আমার দাদার আমল থেকে ব্যবহার করে আসছি, হঠাৎ এরা নিজেদের জায়গা দাবী করে প্রাচীর দিয়ে আমাদের পথ আটকে দেয় আমরা যাতায়াত করতে পারছিনা। মানবেতর জীবন যাপন করছি, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। প্রতিবেশী ডাঃ সালাম এর সাথে কথা বললে তিনি বলেন সরকারি ম্যাপে এটা রাস্তা তাদের বন্ধ করতে নিষেধ করা সত্বেও তা মানেনি আমার মনে হয় প্রশাসন এর হস্তক্ষেপ জরুরি। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তকারী সংস্থার পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন দেখে এসেছি, এলাকাবাসী ও সুধীজনের সাথে কথা বলেছি। সরকারি রাস্তা প্রাচীর দিয়ে মানুষের যাতায়াত বিঘ্ন ঘটানো মানবাধিকার লঙ্ঘনের সামিল, তবে আমরা উভয় পক্ষ,এলাকাবাসী ও আইনের লোকজন সাথে নিয়ে এটা সমাধানের পদক্ষেপ নিব বলে আমরা সে লক্ষে কাজ করছি। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অভিযোগ পেয়েছি সরকারি রাস্তা কোনভাবেই বন্ধ করার এখতিয়ার কারো নেই, ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান