নরসিংদীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা (দক্ষিণ) এর

নরসিংদীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা (দক্ষিণ) এর
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ

শুক্রবার(২৩ ফেব্রুয়ারি)বিকালঃ-৪ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা(দক্ষিণ) এর আয়োজনে আইএবি মনোহরদী থানা কার্যালয় এইচ বি মার্কেট মনোহরদী পৌরসভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা(দক্ষিণ)এর সভাপতি মুহাম্মাদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম রাজিবুল ইসলাম এর সঞ্চালনায়"থানা সম্মেলন-২৪"অনুুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি এম এম মাহাদী হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার সহ-সভাপতি মাওঃসাইফুল্লাহ প্রধান।এ সময় থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।আলোচনা পর্ব শেষে ২য় অধিবেশনে প্রধান বক্তা পূর্ববর্তী সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং মুহাম্মাদ ইয়াসীন মোল্লাকে-সভাপতি,এইচ এম রাজিবুল ইসলামকে সহ-সভাপতি ও মুহাম্মাদ সাজিম মাহমুদকে সাধারণ সম্পাদক করে"২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম