বুড়িচংয়ে বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা। উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমলের পাশাপাশি ফুটপাতে অবস্থিত বিভিন্ন দোকান গুলোতে জমে উঠেছে জমজমাট শীতের পোশাক বেচাকেনা। উপজেলা সদর বাজার, কংশনগর বাজার, ময়নামতি বাজার, ভরাসার বাজার, শংকুচাইল বাজার সহ বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা। ফুটপাতের এসব দোকানে বয়স্কদের পাশাপাশি ছোটদের সোয়েটার, টাউজার, মাপলার, টুপি সহ বিভিন্ন সাইজের শীতের পোশাক হাকডাক করে এসব কাপড় বিক্রি করছেন হকার ও দোকানদারেরা। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দরদাম যাচাই-বাচাই করে পছন্দ করে ক্রয় করছেন ক্রেতারা। উপজেলার সদর বাজার ও কংশনগর বাজারের বেশ কয়েকজন ফুটপাতের দোকানিদের সাথে কথা হলে তারা জানান, বেশ কিছু দিন ধরে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে থাকলেও তেমন বেচা-কেনা হয়নি। নাজমুল হাসান বলেন ছোট ভাই-বোন ও বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম একটু বেশি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ