বগুড়ার বিসিকে পবিত্র শবে বরাত ও মাহে রমজান আগমন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
শুক্রবার রাতে বিসিক শাহী মসজিদ সংলগ্ন পবিত্র শবে বরাত ও মাহে রমজান আগমন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাহফিলের প্রধান উপদেষ্টা,
জেড. বি গ্রুপের চেয়ারম্যান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তফা শাওন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল খালেক বাবলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কামাল ইনেনু,বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা জাকারিয়া। কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন প্রধান বক্তা ক্বারি মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুক, দ্বিতীয় বক্তা আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন সাহেব, তৃতীয় বক্তা হাফেজ মুফতি আবু মোহাম্মদ। মাহফিলে সবার জন্য উন্মুক্ত সাধারণ জ্ঞান ও ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে সূরা ফাতিহা ৩ জন,ইসলামি সংগীত ৩ জন, সাধারণ জ্ঞানসহ মোট ২০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
আরোও উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্য ও অত্র এলাকার মুসল্লী বৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম