কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস শীতার্ত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ২৩ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে রেঞ্জ কমান্ডার বলেন, “এটা বিজয়ের মাস, এমাসেই দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আনসার বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যন্ত সূচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ বাহিনীর কার্যক্রম বিস্তৃত। যা দেশের ৬১ লক্ষ সদস্য-সদস্যা নয় বরং ৬১ লক্ষ পরিবারের এক বিশাল জনসংখ্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশ প্রেমে দীক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে ও এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।” শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজুর রহমান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০ জন শীতার্ত ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান