ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভা অনুষ্ঠিত
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আজ ২৩শে ডিসেম্বর রোজ (সোমবার)দুপুর ১টাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হামিদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় সঞ্চালন করেন, জনাব মোঃ মাহবুব হোসেন তুহিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জেলা শাখা ঠাকুরগাঁও। জনসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ। এবং উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নেতা কর্মীরা।

এর আগে জনসভা কে কেন্দ্র করে বিভিন্ন ব্যানার ফেস্টুনে বিলবোর্ডে ভরে যায় ঠাকুরগাঁ জেলা। জনসভা কে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে। কানায় কানায় পরিপূর্ণ হয় জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পাপ করেছে,তাই তার পালানোর পথ ছাড়া কোনো পথ ছিল না। জুলাই বিপ্লবে যে গণহত্যা চালিয়েছে তার সঠিক বিচার বাংলার মাটিতেই হবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম