জয়পুরহাট আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ

জয়পুরহাট আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত জয়পুরহাট জেলার ৫ টি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের মহাপরিচালক এর নির্দেশনায় জয়পুরহাট আনসার-ভিডিপি'র জেলা কার্যালয়ে ২৪ ডিসেম্বর বুধবার এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন জয়পুরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ রেজোয়ান আহমেদ, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও ৫টি উপজেলার আনসার-ভিডিপি'র প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, আনসার-ভিডিপি'র তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিশাল জনগোষ্ঠীর একটি বাহিনী, তাদের মধ্যে ভিডিপি সদস্যরা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটি অংশ। তিনি আরও বলেন তারাই বাহিনীর গ্রাম পর্যায়ের মূল শক্তি। এসকল সদস্যদের মধ্যে যারা গরীব আনসার-ভিডিপি সদস্য রয়েছে তাদেরকে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসকল উপজেলার বাকী অন্য সদস্যদের মধ্যেও শীতবস্ত্র প্রদান করা হবে। পাশাপাশি জেলার বাকি উপজেলাগুলোতে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সংগঠনের তৃণমূল সদস্য, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান