চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের এক বিধবা মহিলা কে সেলাই মেশিন প্রদান করল চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন

চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের এক বিধবা মহিলা কে সেলাই মেশিন প্রদান করল চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন
ছবিঃ মো: শহিদুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ চৌগাছা উপজেলাঃ


বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা। সেই ধারাবাহিকতা ধরে রেখে আজ যশোরের চৌগাছার "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের মোঃ আকবর আলীর অসহায় মেয়ে মোছাঃ সালমা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে এই সেলাই মেশিন প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা যায়

মোছাঃ সালমা বেগম একজন বিধবা। স্বামী ছাড়া  এক ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। অন্যর একটা জমিতে দিন মজুরের কাজ করে যা পায় তা দিয়ে কোন রকম সংসার চলে। তার অনেক ছোট একটা ছেলেকে নিয়ে সালমা বেগম বাপের বাড়িতেই আছেন। কিন্তু পিতা অনেক বয়স্ক, নিজের সংসার চালাতেই পারে না। এমতাবস্থায় তার সংসারের হাল ধরতে সালমা বেগম চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটা সেলাই মেশিন এর আবেদন করেছিলেন। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন এই কষ্টের কথা জানতে পেরে তার সংসারে সচ্ছলতা ফিরে আসার জন্য এই সেলাই মেশিন প্রদান করা হয়েছে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে সেলাই মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, 
সহ-সভাপতি শাহীন কবির,        
মোঃ শহিদুল ইসলাম, 
মোঃ আব্দুর রহমান বিশ্বাস,  
মোঃ  মনিরুল ইসলাম,  
মোঃ আছির উদ্দিন,  
মোঃ পলক হাসান,
দীপ্ত বিশ্বাস,
মোঃ মেহেদী হাসান,
মোঃ জাহিদ হাসান,
মোঃ আবু হানিফ,
মোঃ আব্দুল হামিদ,
মোঃ রাকিবুল ইসলাম রনি ,
মোঃ সুলতান মাহমুদ রনি,
মোঃ আশরাফুল আলম,
মোঃ সজিব হোসেন,
মোঃ অমিত হাসান,
মোঃ সবুজ হোসেন,
মোঃ সাদিকুর রহমান,
মোঃ পলাশ উদ্দিন সহ প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ মো: শহিদুল ইসলাম