ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আজ৩০শে ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে , বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ,অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা আমীর। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল। মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল। অধ্যাপক মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এবং আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার আমির এবং নেতাকর্মীরা। এই প্রথম ঠাকুরগাঁ জেলায় আমিরের জামাত এর আগমন উপলক্ষে বেশ কয়দিন ধরেই প্রস্তুতি গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামী। বিভিন্ন ব্যানার ফেস্টুন বরে যাই ঠাকুরগাঁও জেলা। দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁয়ে কর্মী সম্মেলন কে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দময় উদ্দীপনা কাজ করে। প্রধান অতিথির বক্তব্যে ডা.শফিকুর রহমান বলেন মানুষকে বোকা ভাববেন না। ফু দিয়ে উরে গেছে ডামি সরকার । কারা দীর্ঘ ১৭ বছর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে তা এখন বেরোচ্ছে। জুলাই বিপ্লবে আবার বিজয় আসে বাংলাদেশে। শুকরিয়া আদায় করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম