মনোহরদীতে সরকারী চেম্বারে বসে চিকিৎসকের রুপচর্চার অভিযোগ

মনোহরদীতে সরকারী চেম্বারে বসে চিকিৎসকের রুপচর্চার অভিযোগ
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী চেম্বারে বসে অফিস চলাকালীন সময়ে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে আরেকজনকে দিয়ে রুপ চর্চার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্ভাগের ১১২ নম্বর কক্ষে কর্মরত ডাঃ নীলা ইশরাক সুলতানাকে তার চেম্বারের চেয়ারে বসে একজনকে দিয়ে কেশচর্চারত অবস্থার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে নানামুখী ক্ষোভ প্রকাশ পায়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে সংস্কারে আনার দাবী উঠে।এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ নীলা ইশরাক সুলতানার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ নিয়ে কোন বক্তব্য দিতে অস্বীকার করেছেন। এ ব্যাপারে নরসিংদী জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃআমিরুল হক শামীম জানান,বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন তিনি এবং আর কখনো এখানে এ রকম ঘটনা ঘটতে দেবেন না বলেও জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম