রাজশাহী মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন খেলায় বিজয়ী দেরমাঝে পুরস্কার বিতরণ

রাজশাহী মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন খেলায় বিজয়ী দেরমাঝে পুরস্কার বিতরণ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫। সার্বিক তত্ত্বাবধানে উপদেষ্টা কার্যালয়ের অধীনে বিভিন্ন খেলাধুলার ফাইনাল ও পুরস্কার বিতরণ হয়েছে। বিকাল ৩ ঘটিকার সময় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়া বান্দা আঞ্চলিক অনুর্ধ ( ১৯) খেলার ফাইনাল লঅনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিজয়ী হন বাক শিমইল ইউনিয়ন দল। ফুটবল খেলায় অনুর্ধ ( ১৭) ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মৌগাছি বনাম ধুরাইল ইউনিয়ন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আয়েশা সিদ্দিকা।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ( ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: সাগর আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান, উপজেলা প্রকৌশলী নুরুন্নাহার, খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পরিসংখ্যান অফিসার ফরহাদ, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আক্তার সামসুজ্জোহা ৪ নং মৌগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মেজর আলী বিশ্বাস এবং প্যানেল চেয়ারম্যান  মোঃ জাহাঙ্গীর আলম, ও বিভিন্ন ইউনিয়নের ফুটবল প্রেমীদর্শকবৃন্দ। 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন