শিক্ষাবিদ, দানবীর মরহুম আব্দুল হামিদ এম.এসসি স্মরণে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়
দৈনিক বিজয় নিউজ গাজিপুর শ্রীপুর প্রতিনিধিঃ
নরসিংদী নারায়ণপুরে শিক্ষাবিদ, দানবীর মরহুম আব্দুল হামিদ এম.এসসি এর স্মরণে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল হামিদ এম.এসসি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করা হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সররাবাদ জিয়াউদ্দিন প্রফেসর ক্রিকেট টুর্নামেন্ট বনাম সেলিম পাগলা ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জহিরুল হক তানভীর, আহবায়ক সল্লাবাদ ইউনিয়ন বি,এন,পি ও সাবেক চেয়ারম্যান সল্লাবাদ ইউ.পি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব আহ্বায়ক বেলাব উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বেলাবো উপজেলা পরিষদ।আরো উপস্থিত ছিলেন মানছুরুল হক দানু, সাবেক সভাপতি নারায়ণপুর বাজার বৈনিক সমিতি, মোঃ মিজানুর রহমান, সদস্য পরিচালনা কমিটি নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়। আলম রাজ, সাবেক সদস্য সররাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়। কাজী ফেরদৌস, যুবদল পদপ্রার্থী সল্লাবাদ ইউনিয়ন। ফেরদৌস ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নীলকুঠি বাজার। মোঃ রাশেদ ভূঁইয়া, মির্জাপুর ইউনিয়ন বিএনপি। আরিফুল হক নাদিম, সাবেক সভাপতি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। বাদল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক বেলাব উপজেলা স্বর্ণ শিল্প। নাজমুল হাসান শিমুল,বিশিষ্ট সমাজসেবক। মোঃ শাহজালাল, সল্লাবাদ ইউনিয়ন যুবদল। হুমায়ুন কবির শরীফ, সদস্য আহবায়ক বেলাব উপজেলা যুবদল। মোঃ মাসুদ মোল্লা, (এম.বি.এ)।ম্যানেজিং ডিরেক্টর রেডিয়াম এগ্রো কেয়ার পুরানা পল্টন।
অধিনায়ক ফয়সালের নেতৃত্বে জিয়াউদ্দিন প্রফেসর ক্রিকেট টুর্নামেন্টের হয়ে ১১ প্লেয়ার মাঠে খেলেন। অপরদিকে সেলিম পাগলা ক্রিকেট একাদশের হয়ে অধিনায়ক মোঃবিপ্লব আহমেদ নেতৃত্বে ১১ মাঠে খেলায় অংশগ্রহণ করেন উক্ত খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ জুয়েল কবির শাহাদাত হোসেন। থার্ড আম্পিয়ার হিসেবে ছিলেন সাইদুল ইসলাম, রফিক আহমেদ, জিদান নিলয়। জিয়াউদ্দিন প্রফেসর ক্রিকেট টুর্নামেন্ট টসে জিতে প্রথমে ব্যাটিং করে। জিয়াউদ্দিন প্রফেসর ক্রিকেট টুর্নামেন্ট সব কইটি উইকেট হারিয়ে ১৩৯ রান করেন। অরদিকে সেলিম পাগলা ক্রিকেট একাদশ ছয় উইকেটে এক অবার হাতে রেখেই জয় নিশ্চিত করে। ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয় সোহেল রানা (কুমিল্লা)। ম্যান অব দ্যা সিরিজ হয় রাসেল আহমেদ শিবপুর। রাসেল আহমেদ শুক্কুর ও জেক আরিফ দুজন দুইদলের হয়ে খেলেন। ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট দেখতে অগণিত দর্শককে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে উচ্চ বিদ্যালয়ের মাঠ।
দৈনিক বিজয় নিউজ/ আল আমিন (সিনিয়র সাংবাদিক)