আব্দুল মালেক বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব'নির্বাচিত সভাপতি রাজু আহম্মেদ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের অন্যতম বালিকা মাধ্যমিক বিদ্যালয় আব্দুল মালেক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও মতবিনিময় সভা আজ ১৯ জানুয়ারী ( রবিবার) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এসম বিদ্যালয়টির মতবিনিময় সভায় বড়ইয়া ইউনিয়ন শাখার বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বিদ্যালয়টির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও আব্দুল মালেক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল হাকিম মাস্টারের সুযোগ্যো সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো: রাজু আহম্মেদ ( বাবলু)। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: কবির হোসেন, আব্দুল মালেক ডিগ্রি কলেজর অধক্ষ্য এহেতাশামুল হক, আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো: কামাল হোসেন, উত্তর উত্তমপুর এম এল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাঈনুল ইসলাম চুনপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম হাওলাদার, চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, উপজেলা যুবদলের যুগ্ন সম্মাদক তরিকুল ইসলাম তরুন, যুগ্ন সম্পাদক মো: মনির হোসেন, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: ফোরকান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বরিশাল বিভাগের ছাত্রদলের সহ-সভাপতি মো: আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চল্লিশ কাহনিয়া মধ্যে উত্তমপুর দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ইন্জিনিয়ার মো: হারুন -অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী উত্তর উত্তমপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: আবুল বাসার , ব্যবসায়ী আবদুর রাজ্জাক তুমল। আরো উপস্থিত ছিলেন, আব্দুল মালেক ডিগ্রি কলেজর শিক্ষক সহ অসংখ্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়টির প্রতিজন ছাত্রীদের মাঝে খাতা ও কলম উপহার হিসেবে তুলে দিয়েছেন এবং বিদ্যালয়টির সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ