আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৭.৯ ডিগ্রী সেলসিয়াস

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৭.৯ ডিগ্রী সেলসিয়াস
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৭দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০শে জানুয়ারি (সোমবার) সকাল ৭টাই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। গতকালের তুলনায় আজকে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে শীত তীব্রতা বাড়তে শুরু করছে। দুপুরে সূর্যের মুখ দেখা দিলেও নেই রোদের প্রকোপ। তীব্র শীতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রামে, তাপমাত্রা ওঠা নামা করছে ১০ঘড়ে। তীব্র শীতে বাড়ছে ঠান্ডা জনিতে রোগির সংখ্যা। তীব্র শীতের কারণে বিপাকে পড়ছে নিম্নয়ের খেটে খাওয়া মানুষেরা।

বিভিন্ন সংগঠনের মাধ্যমে চলছে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম। শীতের সাথে বাড়ছে তীব্র কুয়াশর দাপোট। দিনের বেলা রাস্তায় যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। কুয়াশার কারণে ঘটছে দূর্ঘটনা। সন্ধা গড়ার সাথে সাথে বাড়ছে হীমেল হাওয়া। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা গেছে শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগীর সংখ্যা। বেশি করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়া, ঠান্ডা জনিতে রোগে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, শীতের তীব্রতা চলতে পারে আরো কয়েকদিন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম