স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদীর সহযোগি মিলনে গনতন্ত্র পরিপূর্ণ হবে না
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদীর সহযোগি মিলনে গনতন্ত্র পরিপূর্ণ হবে না। এবং তিনি আরো বলেন যাই হোক না কেনো জনগন যেটাকে অনুমোদন দিবে সেটাই হবে গনতন্ত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। বিএনপি নেতা দুদু আরও বলেন, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। পরে বিএনপির সাংগঠনিক সভাই যোগ দেন শামসুজ্জামান দুদু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম