সাথীল খান বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, গাজীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন/নির্বাচন, সংবর্ধনা স্মরণসভা এবং দোয়া মাহফিল নির্বাচিত জেলা, আঞ্চলিক, উপজেলা ও দাপ্তরিক শাখার কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয় সাথীল খান,জেলা একাউন্টস এন্ড ফিল্যান্স অফিস,গাজীপুর। সাথীল খান এবং জেলা একাউন্টস এন্ড ফিল্যান্স অফিস,গাজীপুর এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর জেলার সহ -সভাপতি মনোনীত করায়- জেলা প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, বাংলাদেশ সর: কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি, সেক্রেটারি, জেলা সমিতির সভাপতি, সেক্রেটারি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানো হয়।
সাথীল খান জানান, আমাকে সহ সভাপতি করায় আমি আনন্দিত। আমি আমার দায়িত্ব সততা এবং ন্যায় নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সকলেই আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাহ্ উদ্দিন শেখ চেয়ারম্যান, নির্বাচন উপ কমিটি ও সাবেক সহ-সভাপতি গাজীপুর, জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন জনাব নাফিসা আফরিন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গাজিপুর। উদ্বোধক হিসেবে ছিলেন মোঃ নিজাম উদ্দিন পাটোয়ারী মহাসচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি, ঢাকা। সঞ্চালনা করেন মোঃ মোমেন উদ্দিন অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি, ঢাকা ও সদস্য সচিব, অনুষ্ঠান বাস্তবায়ন প্রস্তুতি কমিটি।
দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)