ঠাকুরগাঁয়ে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

ঠাকুরগাঁয়ে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

৩০ জানুয়ারি ২০২৫ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সোলেমান আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রবিউল আলম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রভাষক জনাব মোঃ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক জনাব মোঃ আল মামুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক জনাব মোঃ গোলাম সারোয়ার সম্রাট, তরুণ প্রজন্মের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের তথ্য অফিসার(রু. দা.) জনাব এইচ. এম. শাহজাহান মিয়া। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় তারুণ্যনির্ভর, শোষণমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ সমাজের দায়িত্ব-কর্তব্য এবং আগামী সুখী সমৃদ্ধ দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম