ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ঝারগাঁও গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ঝারগাঁও গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সদর উপজেলার রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭২টি ঘর পুড়ে গেছে। এই ঘটনায় নিঃস্ব হয়েছে ৩২টি পরিবার। আগুন নিয়ন্ত্রণে কাজ করা আটোয়ারির ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধার কাজ করি। আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট কাজ করে ৷’ তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে শোয়ার ঘর, গোয়াল ঘর, খড়ে ঘর ও রান্না ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা তিনি, এ আগুনে ৩১ পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় সমাজের হৃদয়বানদের আর্থিক ও সহায়তা দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পড়নে কাপড় ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। হাড়ি পাতিল আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্যসামগ্রী পাঠাবেন বলে আশ্বস্ত করেন।’

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাজিমুল ইসলাম